মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মহান ভাষা সৈনিকদের স্মরণে বিএনপির পক্ষ থেকে শনিবার বাদ আসর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মোনাজাতে অংশ নেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও মোনাজাতে অংশ গ্রহণ করেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান করছেন।
এছাড়া গত ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে অবস্থানকারী দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টাএম এ কাইয়ূম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলামিন ডিউ, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) এমএ মজিদ, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান শামীম। এছাড়া মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ শরিফ, কারী আসাদুজ্জামন, কারী সিরাজুল ইসলাম, মাওলানা মীর হোসেন।
খালেদা জিয়ার কার্যালয়ে মিলাদকে কেন্দ্র করে গুলশানের ৮৬ নম্বর সড়কে উত্তর ও দক্ষিণ পাশ্বে পুলিশের সর্তক অবস্থান লক্ষ্য করা যায়।
এমএইচ/জেডআই





