দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপি আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

হানিফ বলেন, উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করার দিনশেষ হয়ে গেছে। এই কারণেই বিএনপির মধ্যে আজ হতাশা। আর সেই হতাশার কারণেইতারা এখন পাগলের প্রলাপ বকছে।

বুধবার দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে  তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিগত পাঁচ বছরেএই সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে। কৃষি খাতে যেখানে ৩৬ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি ছিল, সেখানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।

বিএনপি-জামায়াতজোট সরকারের সময় যেখানে মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ ডলার, এখন সেটা বেড়ে১২০০ ডলার ছাড়িয়েছে। আমরা শত প্রতিকূলতার মধ্যেও জিডিপির গ্রোথ ৬.২ এ ধরেরেখেছি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর