প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনার মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পাউবো এবং বিআইডব্লিউ অনুমোদিত নদী খনন বিষয়ক প্রকল্প সমূহের ড্রেজার ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের হাজার কোটি টাকা ব্যয়ে টেন্ডারকৃত গড়াই নদী পুনরুদ্ধার প্রজেক্টসহ সরকার কতৃক অনুমোদিত সকল নদীর ড্রেজার ক্রয়ে অনিয়ম, সনদ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির প্রতিকার চেয়ে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রবাহমান নদী রক্ষা আন্দোলন।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
প্রবাহমান নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিনুর রসুল বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম কাতাবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হসিবেে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র যুগ্ন সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন প্রবাহমান নদী রক্ষা আন্দোলনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহন আহমদসহ অন্যরা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাতামুহুরী-সাঙ্গু নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম।
এসএম





