আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের কৌশল ও কর্মপন্থা ঠিক করতে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসছে ক্ষমতাসীন আাওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

নির্বাচনী টিমগুলোর পাশাপাশি দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার নিয়ন্ত্রণাধীন ওয়ার্কি ফোর্স টিমকে কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ এবং সিদ্ধান্ত নিতেই এ বৈঠকের আয়োজন।

সূত্র জানান, সহ-সম্পাদকদের নিয়ে বিভিন্ন সময়ে দলের মধ্যে নেতিবাচক মনোভাব থাকলেও কয়েকজন কেন্দ্রীয় নেতা পরামর্শে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর সর্বশেষ আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদকদের সঙ্গে বসছেন তারা।

এআর