আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলায় প্রমাণিত হয়েছে জামায়াত পাকিস্তানের এজেন্ট।
সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭১ মানবতাবিরোধীদের বিচার শুরু হয়েছে। অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। এই নিয়ে পাকিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পক্ষে কথা বলেন এবং গায়েবানা জানাজা আদায় করেন।এতেই প্রমাণিত হয় এরা পাকিস্তানে প্রেত্মাতা।
আলোচান সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এমআর





