২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী ওলামা লীগ।
সোমবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতাল ডাকলে তা হয় না।
নেতাকর্মীরা তার (খালেদা জিয়া) কথা শোনেন না। খালেদা জিয়ার এই অবধৈ হরতাল দেশের মানুষ প্রত্যাখান করেছে। দেশের কোথাও হরতাল হচ্ছে না।
তিনি বলেন, ২০ দলের ১৮ দলে তো কোন লোক নেই। শুধু জামায়াতের কিছু লোক আছে। বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না।
সে শক্তি তাদের নেই। তারা শুধু পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে। সাহস থাকলে মাঠে নামুন দেখি আপনাদের (বিএনপি) কত শক্তি আছে তা প্রমান হয়ে যাবে।
সংগঠনের সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিল হেলালীর সভাপতিত্বে এ সংগঠনের বিভিন্ন পর্যাইয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/ এআর





