বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে আবারও সরকারি বাড়ি দেয়া হচ্ছে। রাজধানীর গুলশানের এই বাড়িটির বরাদ্দ প্রক্রিয়া শেষ পর্যায়ে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার বিকালে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,জাতির জনকের কন্যাকে সরকারি বাড়ি বরাদ্দের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে বাড়িটি শেখ রেহানার কাছে হস্তান্তর করা হবে।
তবে গুলশানের কোথায় শেখ রেহানা বাড়ি পাচ্ছেন- সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেছেন,গুলশানের সেই পুরাতন বাড়িটি ভেঙ্গে সেখানে নতুন একটি বাড়ি তৈরি করে দেয়া হবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি রয়েছে কী-না সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন,জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনের আওতায় বাড়িটি দেয়া হচ্ছে। এ ব্যাপারে আদালতের নির্দেশনাও অনুসরণ করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানা যায়,গুলশান ৮৪ নম্বর রোডের এনইএল (২)-এর ১০ নম্বর বাড়িটি ৫৪ দশমিক ৫ শতাংশ জমির ওপর নির্মিত।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





