বিএনপি'র নির্বাচনে জয়ের রেকর্ড থাকলেও আন্দোলনের ব্যাপারে এখন তারা গর্জন সর্বস্ব দল।যত গর্জে তত বর্ষে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সাভারে ১২কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত বিরুলিয়া-মিরপুর বেড়িবাঁধ সেতু'র নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন,৭ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি এগিয়ে থাকলেও তারা আন্দোলন জমাতে ব্যর্থ হয়েছে।আর তাই উপজেলা নিবার্চনের পর বিএনপি আন্দোলনের যাবার যে কথা বলছে তা আসলে আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া আর কিছু নয়।
মন্ত্রী বেড়িবাঁধ দিয়ে চলাচলরত বেশ কিছু গাড়ি থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করেন এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২জনকে জরিমানা করেন।এছাড়া আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেতুর নির্মান কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান এনাম,মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্ল্যা এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]