রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জোটের নেতাকর্মীরা জমায়েত হবেন। সেখানে সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া লংমার্চটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘ছয় দফা দাবি এখন সাত দফায় রূপান্তরিত হয়েছে।’ দেশে দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বেড়েছে দাবি করে তিনি বলেন, এ কারণে নতুন করে একটি দাবি যুক্ত করা হয়েছে।
এ ছাড়া গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল সংকট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় সরকার কোনো কার্যকর সমাধান দিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
এস
