বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু বলেছেন, নাসিক নির্বাচন সম্পর্কে সরকারের সদিচ্ছা না থাকলে সেনা মোতায়েন করলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠ হওয়ার প্রত্যাশা করা যায় না।
আজ বিকালে নারায়ণগঞ্জ বন্দর এলাকার ২৪নং ওয়ার্ডের কাইটাখালী এলাকাতে প্রচারনা সভাতে তিনি এসকল কথঅ বলেন।
তিনি বলেন, নাসিক নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জনমনে ব্যাপক শংকা-আশংকা তৈরি হচ্ছে। বিশেষ করে একদিকে বড়লোকদের দলীয় প্রার্থীদের টাকার খেলা, অপরদিকে মহল্লায় মহল্লায় সন্দেহভাজন ব্যক্তিবর্গের আনাগোনা বৃদ্ধিতে আশংকা আরো বাড়িয়ে তুলছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থীর কোদাল প্রতিকের নির্বাচনী প্রচারনা সভাতে তিনি এসব কথা বলেন।
কাইটাখালী এলাকাতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পদাক ডা. সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারনা সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মুখলেছুর রহমান, কমরেড খলিলুর রহমান, কমরেড নাসির হোসেন, শহিদুল আলম নান্নু, সজিব সরকার, হাবিবুর রহমান আঙ্গুর, মোক্তার হোসেন, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
নান্নু/এমই





