মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে সরকারের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি  জেনারেল ডা: শফিকুর রহমান।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন,  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে সরকার পুলিশ দিয়ে বাধা প্রদান করেছে।  আইন শৃঙখলা বাহিনী আজ হয়রানী করার উদ্দেশ্যে ঢাকা মহানগরী জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশী চালিয়েছে। সিলেটে শিবিরের  স্বাধীনতা দিবসের র্যাালিতে পুলিশ হামলা চালিয়ে ২০ জনকে আহত করেছে ও ২ জনকে আটক করেছে।
হাতিবান্ধায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা থেকে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদকে এবং ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের ৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ফ্যাসীবাদী কর্মকান্ড থেকে বিরত থাকার এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]