খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে আমরা সংলাপ করবো না। আমাদের সংলাপ হবে জনগণের সঙ্গে। বিএনপির সঙ্গে কিসের সংলাপ।

বৃহস্পতির দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ দেশরত্ন পরিষদ আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ তা সহ্য করতে পারছে না। এ জন্য তারা দেশী-বিদেশীদের নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বোচনে না এসে ২০১৩ সালের শেষের দিকে বিএনপি যে সহিংসতা করছে তাতেই বিএনপিরই জনসমর্থন নষ্ট হয়েছে।

সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা, এমআর, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস