হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ এর বিরাট, শিবপাশা এবং বানিয়াচংয়ের রত্নায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বসতবাড়ি পুনঃনির্মাণের জন্য ঢেউটিন এবং কাপড় বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
তিনি ২৬ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদ পুনঃনির্মাণের জন্য বিশেষ আর্থিক অনুদান ঘোষণা করেন এবং মসজিদের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন। এরপর শিবপাশা এবং বানিয়াচং উপজেলার রত্নায় গ্রামে সাধারণ মানুষদের মঝে উপহার সামগ্রী হিসেবে কাপড় ও ঢেউটিন বিতিরণ করেন।
এসব স্থানে ডাঃ শফিকুর রহমান বলেন, “বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকেই আসে এবং এই বিপদাপদ থেকে তিনিই মানুষকে মুক্তি দেন। তাই যখনই বালা-মুসিবত আসবে, তখনই আমাদেরকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে।
তিনি আরো বলেন, মহান রব যতটুকু তাওফীক দিয়েছেন, আপনাদের ভাই হিসেবে উপহার স্বরূপ তা নিয়েই আপনাদের একনজর দেখতে এসেছি। রাব্বে কারীম এর দরবারে প্রাণখুলে দোয়া করি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে বিপদ কাটিয়ে উঠার তাওফিক দেন, প্রিয় জন্মভূমিকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং আপনাদের সাথে নিয়ে এক সুন্দর সমাজ বিনির্মাণের তাওফিক দান করেন, আমীন।
আজমিরীগঞ্জ উপজেলা আমীর জনাব শুয়াইব পাশা এবং বানিয়াচং উপজেলা সাবেক আমীর আব্দুল হান্নান আরজুর যৌথ সভাপতিত্বে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ জেলা আমীর জনাব আব্দুর রহমান মাষ্টার, জেলা নায়েবে আমীর মাওলানা মুখলিছুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, জেলা বায়তুলমাল সম্পাদক জনাব আব্দুস শহিদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জামায়াত নেতা ও বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর শিবিরের এইচআরডি সম্পাদক শাহিন আহমদসহ জেলা ও উপজেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীগণ।
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





