বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনকে কৌতূহল উদ্দীপক ছাড়া কিছুইনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এইচ টি ইমাম বলেন, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। মূলত বিএনপি সমর্থিত প্রার্থীরা পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বর্জন করে হরতাল ডেকেছেন।
তিনি বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিএনপি-জামায়াতে নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। ভোটার স্বত:ফূর্ত ভাবে তাদের ভোধিকার প্রয়োগ করেছে।
[b]ঢাকা, এমআর,২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
বিএনপি প্রার্থীদের ভোট বর্জন কৌতূহল উদ্দীপক: এইচটি ইমাম
বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনকে কৌতূহল উদ্দীপক ছাড়া কিছুইনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।