নারায়ণগঞ্জের সোনারাগাঁওয়ে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিতে শনিবার বেলা ২টা ২০ মিনিটে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি ও সারাদেশে গুম-খুন এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

তার গাড়ীবহর গুলশান থেকে নয়াপল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড হয়ে  কাঁচপুর বালুর মাঠে পৌঁছাবে। বিকাল ৪টায় সমাবেশে চেয়ারপারসনের বক্তব্য রাখার কথা রয়েছে।

এমএইচ/ এআর