বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
তিনি বলেন, জিয়াউর রহমান যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করতেন হাসিনার কখনো প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পূরণ হতো না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আমরা জিয়ার সৈনিক কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি ও আজকের পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এআর





