সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো হরতাল, অবরোধ বাংলাদেশকে থামিয়ে রাখতে পারছে না। সরকারের সমালোচনা করার কিছু নেই।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।
এ সময় পাশ থেকে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ দলের কয়েকজন সাংসদ তাকে সরকার বিরোধী বক্তব্য দিতে টিপ্পনি কাটেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, বিরোধিতা কী করব? বিরুদ্ধে বলার তো কিছু নেই। এখন তো বিরোধী দলের আন্দোলন নেই। ঝড়-ঝঞ্ঝা নেই, হরতাল নেই।
এর আগে সকাল সাড়ে ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





