ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক ভিপি হানিফকে গ্রেফতার করা হয়েছে।

আজ বিকাল ৪টায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, মগবাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভিপি হানিফের ছোট ভাই মোবারক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।