ঢাকায় এসেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, বিকেলে আশুলিয়া ইপিজেড এলাকার বায়তুল খালেক জামে মসজিদের পাশের একটি মাঠে বার্ষিক ইসলামী জলসায় তিনি বক্তব্য রাখবেন। এখানেই (ইপিজেড এলাকায়) তিনি রাত্রিযাপন করবেন।
শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে তার শানে রেসালাহ সম্মেলন রয়েছে। এখান থেকেই তিনি শাহজালাল বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে নোয়াখালী যাবেন তিনি।
হেফাজত সূত্র জানায়, ঢাকার হেফাজত নেতারা সময় সুযোগ বুঝে আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সুযোগ পেলে ঢাকার নেতাদের নিয়ে বৈঠকও হতে পারে।
জেএ





