বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, কার সাথে বিএনপি জোট করবে আর কার সাথে জোট করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেগম জিয়া বলেন, জামায়াতের সাথে আওয়ামী লীগ মিলে আন্দোলন করেছে। কিন্তু এখন তারা আমাদেরকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বলেছে। বিএনপি কারো প্রেসক্রিপসনে চলে না।
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি জোট যাবে না এমন কথা বলার পরও কেন বিএনপি সমর্থক প্রার্থীরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এমন এক প্রশ্নের জবাবে বেগম জিয়া বলেন, উপজেলা নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়, এটা একটা স্থানীয় নির্বাচন, এখানে যে কেউ অংশ নিতে পারে।
অপর এক প্রশ্নের জবাবে বেগম জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না দিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট কোন ভুল করেনি। ভুল যা করার এই অবৈধ সরকারই করেছে।
তিনি বলেন, ৫ জানয়ারির নির্বাচন বর্জনের মাধ্যমে জনগণ আবারো প্রমান করে দিল এই সরকারের কোন জনসমর্থন নেই। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই।
[b]ঢাকা, ৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]