আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে৷ এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।
আজ (১০ মার্চ) মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন৷
কাদের বলেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে৷
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন। তিনি জানান, ১৭ মার্চ সারাদেশের জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি ফোটানো হবে।
এমবি





