বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের বস্ত্র হরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে।
আজ শনিবার বিকাল ৩ টার দিকে দলের নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
তিনি আরো বলেন, এসব নিপিড়নের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিলে, বিএনপি সরকারের পাশে থাকবে।
রিপন আরো বলেন, শাসক দলের নেতা-কর্মীদের মাঝে বিচারহীনতার সংস্কৃতি চালু থাকায় তারা এত অপকর্ম করে পার পেয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) সুজাউদ্দীন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন, সাবেক এমপি হাবীবুর রহমান হাবীব, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক শামসুল আলম তোহফা প্রমুখ।
এমএইচ/এসএইচ





