মহাসমাবেশের অনুমতি নেয়া সত্ত্বেও পুলিশ আইনজীবীদের ওপর কেন হামলা করল প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
অনুমতি ছাড়া পুলিশ সুপ্রিমকোর্টে কীভাবে প্রবেশ করে একইসঙ্গে সে বিষয়েও জানতে চেয়েছেন তিনি। প্রধান বিচারপতির অনুমতি ছাড়া কখনও আদালতে পুলিশ প্রবেশ করতে পারে না।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন রাখেন এই আইনজীবী। ‘নারায়ণগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারকে হত্যাসহ সারা দেশে গুম,খুনের প্রতিবাদে’ গত ২৪ তারিখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।
খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেন, ‘পুলিশ কেন সমাবেশ করতে দিল না এ বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে অজ্ঞতা প্রকাশ করে।’
‘সমাবেশের আগের রাতে, ২৩ তারিখে পুলিশ সমাবেশস্থলে এসে বাধা দেয় ও অবস্থান নেয়। পরবর্তীতে ২৪ তারিখে শতশত আইনজীবী সমাবেশে যোগ দিতে সুপ্রিমকোর্টে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় ও ১৬ জন আইনজীবীকে আটক করে নিয়ে যায়’ বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে আইজীবীরা বার ভবনে বিক্ষোভ মিছিল শুরু করে।
উল্লেখ্য, গত ২৪শে মে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি চত্তরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মহাসমাবেশের ডাক দেয়। সর্বশেষ এই সমাবেশ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, কেএ ২৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
রাজনীতি
আইনজীবীদের ওপর কেন পুলিশি হামলা
মহাসমাবেশের অনুমতি নেয়া সত্ত্বেও পুলিশ আইনজীবীদের ওপর কেন হামলা করল প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।





