আগামী নির্বাচনে বিএনপির প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেডিতে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি নেতাকর্মীদের খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছেন, তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। এত দিন পরে তিনি বুঝতে পারছেন গত নির্বাচনে অংশ না নিয়ে তিনি আত্মহত্যার মতো একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। ইনশা-আল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করবে।

আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০.৩০টায়, শিল্পকলা একাডেমি মিলনায়তনে (প্রশাসন ভবনের মহড়া কক্ষে) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “গণতন্ত্র প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার ভূমিকা-আইপিইউ সম্মেলনের সফলতা” শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ জয়, হাবিবুর রহমান হাসু, এড. নীলিমা চক্রবর্তী, অভিনেত্রী পারুল আক্তার লোপা, সোনিয়া পারভীন শাপলা, রোকনউদ্দিন পাঠান প্রমুখ।

এমই