জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তাসলীম বলেছেন, সরকার অপশাসন, দুঃশাসন ও সীমাহীন ব্যর্থতার কারণে গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনগণের উপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সে ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মু. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করে নির্মমভাবে নির্যাতনের ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু জনগণ সরকারের এ স্বেচ্ছাচারিতা ও অপরাজনীতি কখনোই মেনে নেবে না।

তিনি ড. মাসুদসহ ১৯ নেতাকর্মীর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জালিম সরকারের পতন ঘটিয়ে ড. মাসুদসহ গ্রেফতারকৃতদের মুক্ত করা করা হবে।

সোমবার রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি ও ড. মু. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরীর শুরা সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান, সোলাইমান হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ ও শেখ শরীফ উদ্দীন আহমদ, পল্লবী থানা সেক্রেটারি আশরাফুল আলম, রূপনগর থানা সেক্রেটারি নাসির উদ্দীন, ভাষানটেক সেক্রেটারি আলাউদ্দীন মোল্লা, দারুসসালাম সেক্রেটারি আহমদউল্লাহ, কলাবাগান সেক্রেটারি শাহেদ আলম, ছাত্র নেতা রফিকুল ইসলাম ফরাজী ও এনামুল হক, জামায়াত নেতা মাওলানা রিয়াজুল ইসলাম, আব্দুল কাদের ভূঁইয়া ও রেজাউর রহমান প্রমূখ।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই