জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুবাধে তার দেয়া সনদ নিয়েই আজকের আওয়ামী লীগ রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘দেশ স্বাধীনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল-এমন মন্তব্য করে খন্দকার মাহবুব বলেন, তিনি আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে আরও বলেন, এখন অনেকেই বড় বড় কথা বলেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা লুঙ্গি পড়ে পালানোর চেষ্ঠা করেছেন। বাংলাদেশের মানুষ তা ভুলে যায় নি।
জিয়াউর রহমানকে ইতিহাসের মহানায়ক আখ্যায়িত করে খন্দকার মাহবুব বলেন, দেশের ক্রান্তিকালে বারবার তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেন নি। তিনি অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছেন।
গুম-খুনের সমালোচনা করে তিনি বলেন, একটি স্বাধীন দেশের মানুষ প্রতিনিয়ত গুম ও খুণের স্বীকার হবে এটি মেনে নেয়া যায় না।
ভোটারবিহীন অবৈধ সরকারের হাতে দেশ জিম্মি হয়ে পড়েছে মন্তব্য করে প্রবীন এই আইনজীবী বলেন, দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনির হোসেন।
[b]ঢাকা, এমএইচ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //কেবি[/b]