দলীয় নির্দেশ অমান্য করে টাঙ্গাইলের দেলদুয়ারে ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী (বিদ্রোহী) মোহাম্মদ ইকবাল হোসেন মিয়ার পক্ষে অবস্থান নেয়ায় ছাত্রলীগ নেতা সুমন মোল্লাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সুমন দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।
শনিবার উপজেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে তাকে বহিষ্কার করে।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা,  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ছাত্রলীগের অন্য নোতারা  উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]