অমর ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতা-কর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ভোর সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ করে, ঢাকা নিউমার্কেট দক্ষিন গেট থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠন প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রভাত ফেরিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, এমআর, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ