বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার শাখায় উদ্যোগে একটি সমাবেশ তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমীর এসএম মনির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী উওরের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমদী। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২০ ডিসেম্বর তেজগাঁও খেলাঘর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানার কর্মী সম্মেলনে উৎসবমুখর পরিবেশে যোগদান করতে সকল মানুষের নিকট আহবান জানান। সমাবেশ শেষে একটি সম্মেলন স্বাগত মিছিল কাওরান বাজার আম্বরশাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাওরান বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে জনতা টাওয়ার সামন এসে শেষ হয়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমদ রুবেল, কর্মপরিষদ সদস্য ও তরবিয়ত সম্পাদক মোঃ আব্দুল হক, কর্মপরিষদ সদস্য অর্থ সম্পাদক আব্দুল আজিজ, কর্মপরিষদ সদস্য অফিস সম্পাদক ডাঃ সৈয়দ তৌফিকুল হাসান, কর্মপরিষদ সদস্য রেলওয়ে কলোনি ওয়ার্ডের সভাপতি মোঃ আলী আকবর হোসাইন ও কর্মপরিষদ সদস্য বসুন্ধরা ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমূখ।
এসএম





