চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী, নায়েবে আমীর জনাব মনিরুল ইসলাম ও সাদিকুল ইসলাম এবং সেক্রেটারী জনাব শেফাউল মুলকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২২ জন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চত করা হয়েছে।

তিনি বলেন, গত ১ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী, নায়েবে আমীর জনাব মনিরুল ইসলাম ও সাদিকুল ইসলাম এবং সেক্রেটারী জনাব শেফাউল মুলকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২২ জন নেতাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে গ্রেফতার করে। তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করেছে।

তিনি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।

তিনি আরও বলেন, গণগ্রেফতার ও নির্যাতন বন্ধ করে সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

এমকে