শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা জেলার শিক্ষক সমাবেশে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র পিএইচএ অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ শতকরা ৯২ জন মুসলমান তারা যদি এ দেশে সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায়, প্রকৃত সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে চায়, তাহলে মানুষের মতবাদ বাতিল করতে হবে। কেননা এই মতবাদ জনগণের কল্যাণ করতে পারে না। বিগত ১৯৭১ থেকে ২০২৪ প্রমাণ করেছে মানবরচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। সেজন্য মানবরচিত মতবাদ আর নয়। মানবরচিত মতবাদ আর বাংলাদেশে চলতে পারে না।’

প্রধান অতিথি অধ্যাপক মো. মুজিবুর রহমান আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারেনি। তারা দেড় বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, শিক্ষক, রিকশাওয়ালা, শ্রমিকের বুকে গুলি চালিয়ে দু’হাজারের অধিক শহীদ করেছে।’

তিনি আরও বলেন, ‘অসংখ্য মানুষ আহত হয়েছেন, হাসপাতালে এখনো কাতরাচ্ছেন। যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, মহান আল্লাহ যেন তাদের যথাযথ পুরস্কার দেন।’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঢাকা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. মো: কোরবান আলী, জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সিনেটর সদস্য অধ্যাপক এবি এম ফজলুল করীম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব, সোনার বাংলা কলেজ অধ্যক্ষ মাওলানা ড. ইকবাল হোসাইন ভুইয়া প্রমুখ।

এনএইচ