নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুম সৈয়দ মেজবাহ উদ্দীন গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার দিবাগত রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আজ শনিবার সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. শামসুর রহমান, স্থানীয় কাউন্সিলর জিয়াউল হক জিয়া, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল বারী, মোহাম্মদ শাজাহান, এম. আর. জামান, কামরুল হাসান রিপন, সবুজবাগ পূর্ব সেক্রেটারি মো. ফায়জুর রহমান, খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি অ্যাডভোকেট ম. আ. জ. ফারুক প্রমুখ।
এন





