বৃস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শারীরিক প্রতিবন্ধী অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শারীরিক অক্ষম মেধাবীদের উদ্দেশ্যে ড. মাসুদ বলেন, আপনারা শারীরিকভাবে অক্ষম হলেও মহান আল্লাহ আপনাদেরকে মেধাবী করেছে।

তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল। দেশের অর্থনীতি, পররাষ্ট্র নীতি, রাজনীতি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে জাতিকে পুঙ্গ করে দেওয়া হয়েছে।

ড. মাসুদ বলেন, হুইল চেয়ারে বসে, স্ক্র্যাচে ভর করে যারা নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনে শামিল হয়েছে তারা এই জাতির পথপ্রদর্শক। তাদেরকে দেখেই মানুষের প্রেরণা বৃদ্ধি পেয়েছে। শারীরিক অক্ষমদের রাষ্ট্র কর্তৃক আর অক্ষম করে রাখা হবে না, ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে শারীরিক অক্ষমতা এড়িয়ে সংসদসহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে অংশগ্রহণ করবে এদেশের সব শ্রেণীপেশার নাগরিক।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামী ছাত্রশিবির মেধা, দক্ষতা ও যোগ্যতার অনন্য নিদর্শন। ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ৬ জন সদস্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জ্ঞান- বিজ্ঞান, মেধা-মননে, শান্তি প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা ও নেতৃত্ব এদেশের মানুষের হৃদয় দখল করে। সেজন্যই অগণিত সাথী-সদস্য নিয়ে শিবিরের আজ পথচলা।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অদম্য মেধাবী সংবর্ধনার আয়োজন করেছে এটি তাদের নিজস্ব কোন কর্তৃত নয়। এটি আল্লাহর বিধান ইসলামের নিদর্শন। ইসলামই যোগ্যদের সম্মানিত করার নিদের্শ দিয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেক নাগরিক নিজ নিজ যোগ্যতা ও দক্ষতার আলোকে সম্মানের অধিকারী হবে।

সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইবনু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী কামরুন নাহার রিতু ও পুষ্পিতা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ে তাদের নানামুখী সমস্যা তুলে ধরে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ঐসকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএম