আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে এ তথ্য জানান।
উল্লেখ্য, আইন অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিকে জানাতে হয়। তারই ধারাবাহিকতায় সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিতে জানায়। এর পর আজ বিএনপি এবং জাতীয় পার্টি তাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দিল।
এমএইচ





