প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসস’র।
আহমদ শফি আজ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেলে হেলিকপ্টারে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
আহমদ শফীর ইন্তিকালে জামায়াতে ইসলামীর আমিরের শোক
এর আগে রক্তচাপ ও পালস রেট কমে যাওয়ায় আহমদ শফিকে গতকাল (বৃহস্পতিবার) রাতে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়।
এমবি





