শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে স্বাধীনতার চেতনা এখনও নিরাপদ নয় । স্বাধীনতাবিরোধী শক্তি এখনও দেশে সক্রিয়।
শনিবার বিকেলে পিকেএসএফ- এর আওতায় অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মই হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা। তাদের দক্ষ করে গড়ে তুলতে না পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমাদের লক্ষ্য হলো এই নতুন প্রজন্মকে দেশ গড়ার জন্য প্রস্তুত করে তোলা। এ জন্য দরকার বিশ্বমানের শিক্ষা। পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। আগামী ১৫ বছরে ৩০ ভাগ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনা হবে।’
স্বাধীনতাবিরোধীদের বিচার এখনও শেষ করা যায়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি আমাদের উপর চেপে বসেছে। এদের বিচার শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজনের বিচার শেষও হয়েছে। ভবিষ্যতে এই বিচার অবশ্যই সম্পূর্ণ হবে।’
পিকেএসএফকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘এই বৃত্তি শিক্ষার্থীদের খুবই উপকারে আসবে। তাদের ভবিষ্যতে শিক্ষা জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাহায্য করবে। পিকেএসএফ’র মতো আরও অনেকে এ ক্ষেত্রে এগিয়ে আসবেন বলে আমি আশা করি।’
পিকেএসএফ’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি ড. খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার । স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।
গত তিন বছর ধরে এসএসসি ও এইচএসসি পর্যায়ের ফলাফলে উপর ভিত্তি করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে পিকেএসএফ। এ বছর ৯শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ৫শ ১৮ জন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
স্বাধীনতার চেতনা এখনও নিরাপদ নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে স্বাধীনতার চেতনা এখনও নিরাপদ নয় । স্বাধীনতাবিরোধী শক্তি এখনও দেশে সক্রিয়। শনিবার বিকেলে পিকেএসএফ- এর আওতায় অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের





