সমাজে জঙ্গিবাদ থাকলে গণতন্ত্র ধ্বংস হয়ে যায় আর দুর্নীতি থাকলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে অপরাজেয় বাংলা আয়োজিত নারীর প্রতি সমঝোতা সদিচ্ছা জাতির নিশ্চয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সকল প্রকার সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকে বড় ধরনের ভূমিকা রাখতে হবে, সরকারের একার পক্ষে যা করা সম্ভব নয়।
অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক অহিদা বানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, প্রাণ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস সিনায়েথ গ্রেভাজিয়া বাহের।
ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
রাজনীতি
জঙ্গিবাদ আর দুর্নীতি থাকলে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়: ইনু
সমাজে জঙ্গিবাদ থাকলে গণতন্ত্র ধ্বংস হয়ে যায় আর দুর্নীতি থাকলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে অপরাজেয় বাংলা আয়োজিত নারীর প্রতি সমঝোতা সদিচ্ছা জাতির নিশ্চয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন





