ফেনীতে যাতে আমি ভবিষ্যতে আবার রাজনীতি করতে না পারি সেজন্যই উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামূল হক হত্যার দোষ আমার ওপর চাপানো হচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী এ অভিযোগ করেন।
জয়নাল হাজারী বলেন, আমি অনেক দিন ধরেই ঢাকায় আছি। ফেনীতে নাই। কিন্তু তারপরও আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামূল হক হত্যার সাথে জড়িত করা হচ্ছে।
ফেনীর বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দিকে ইংগিত করে জয়নাল হাজারী আরও বলেন, ভবিষ্যতে আমি আবারও ফেনীর নেতৃত্বে আসতে পারি এমন আশঙ্কা থেকেই তিনি আমার বিরুদ্ধে বিষোদগার করছেন।
নিজাম উদ্দিন হাজারীর বক্তব্যের কারণেই মিডিয়ার মুখোমুখি হতে হচ্ছে এমন মন্তব্য করে জয়নাল হাজারী বলেন, অনেকদিন ধরেই আমি এতটাই চুপচাপ ও এলাকা থেকে দূরে আছি যে অনেকেই আমার কথা রীতিমতো ভুলতে শুরু করেছেন।
ফেনীর সংসদ সদস্য নিজামের প্রতি ইঙ্গিত করে জয়নাল হাজারী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রথম আলোর বিরুদ্ধে মামলা করার কথা বললেও কেন তিনি (নিজাম হাজারী) মামলা করেননি।
এনামূল হক হত্যার সাথে তার দূরতমো কোন সম্পর্ক নেই এমন দাবী করে প্রকৃত খুনীদের বিচার দাবীও করেন ফেনীর এককালের গডফাদার জয়নাল হাজারী।
উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী জড়িত দাবি তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
ফেনীর রাজনীতি থেকে দূরে রাখতেই আমাকে দোষ দেয়া হচ্ছে: জয়নাল হাজারী
ফেনীতে যাতে আমি ভবিষ্যতে আবার রাজনীতি করতে না পারি সেজন্যই উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামূল হক হত্যার দোষ আমার ওপর চাপানো হচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ফেনীর সাবেক সংসদ সদস্য





