নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর এনামুল হককে গত ১৮ মে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়।
জামায়াত নেতা বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর জনাব এনামুল হককে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।
সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার উদ্দেশ্যেই অব্যাহতভাবে তৃণমূল পর্যায়ে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করে ইসলামী আন্দোলন দমণ করা যায় না।
জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই প্রকাশিত হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর জনাব এনামুল হকসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এমবি





