‘বিদেশিদের নিয়ে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ যে সংশয় তা অযৌক্তিক।’ বিদেশি হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে শ্রীশ্রী আনন্দময়ী কালি বাড়িতে দুর্গাপ্রতিমা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব চলছে উল্লেখ করে তিনি বলেন, ২৯ হাজার মণ্ডপের কোথাও কোনো শান্তি বিঘ্নিত হয়নি। দুর্গোৎসবই প্রমাণ করে দেশে কোনো অশান্তি নেই।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে দেখুন। যারা বিরোধী দলে থাকে, তারা যখন আন্দোলনে বিজয়ী হয় তখন নির্বাচনেও বিজয়ী হয়। আর আন্দোলনে হেরে গেলে নির্বাচনেও হেরে যায়। আন্দোলনে বিজয়ী হলে নির্বাচনে বিজয়ী হওয়াটাই আমাদের ইতিহাস।’

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন যারা বলে নির্বাচন নিরপেক্ষ হবে না, ঠিক মতো হবে না, বিরোধীদলকে নির্বাচনের বাইরে রাখার কথা বলেন, তারা কিন্তু আন্দোলনে ব্যর্থ, তাই তারা সামনের যে কোনো নির্বাচনে ব্যর্থ হবে।’

এমএ