'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে জামায়াতে ইসলামীর বিচার করা যায় না' আইনমন্ত্রীর এ মন্তব্যকে 'অজ্ঞতাপ্রসুত মন্তব্য' বলে উল্লেখ করলেন ঘতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, 'ট্রাইব্যুনালের আইন পড়েই দেখেননি, বিচার করতে কিসের জটিলতা? আমি তো কোনো জটিলতা দেখি না।
বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, সরকারের অন্য কোনো এজেন্ডা আছে কী না সেটা দেখতে হবে। আমাদের কাছে তার 'মন্ত্রীর' বক্তব্য গ্রহণোগ্য নয়।
এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক কয়েকটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে জামায়াতে ইসলামীর বিচার করা যায় না। তিনি বলেন, ১৯৭৩ সালের যেই ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্টের অধীনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে সেখানে কোন রাজনৈতিক দলের বিচার করার বিষয়ে কোন বক্তব্য নেই।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
আইনমন্ত্রীর মন্তব্য 'অজ্ঞতাপ্রসুত': শাহরিয়ার কবির
'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে জামায়াতে ইসলামীর বিচার করা যায় না' আইনমন্ত্রীর এ মন্তব্যকে 'অজ্ঞতাপ্রসুত মন্তব্য' বলে উল্লেখ করলেন ঘতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, 'ট্রাইব্যুনালের আইন পড়েই দেখেননি, বিচার করতে কিসের জটিলতা? আমি তো কোনো জটিলতা দেখি না





