চট্টগ্রাম ও সিলেটে বাম ছাত্রসংগঠনের কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এতে অন্তত ২০/২৫জন আহত হয়েছে।

আজ (বুধবার) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট প্রতিবাদী মিছিল বের করলে এতে হামলা চালায় ছাত্রলীগের ৩০/৪০ জনের একটি দল।

হামলায় জোটের ১০/১২ জন নেতাকর্মী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করছিলো ছাত্রজোট।

এদিকে সিলেটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে সংগঠনটির কলেজ শাখার সাধারণ সম্পাদক আল আমিন, নগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টায় কলেজের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের টিলাগড়ের রঞ্জিত গ্রুপের অনুসারীরা এ হামলা চালায়।

এমবি