দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ। এর সঙ্গে রংপুর বিভাগের ৮ জেলায় যোগ হয়েছে বিএনপির হরতাল।

সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দেশবাসী। দূরপাল্লার তো দূরের কথা স্থানীয় পরিবহনও নামছে না রাস্তায়।

এরইমধ্যে অবরোধ হরতালের প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা-বাণিজ্যে। দূরপাল্লার কোন যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারছেনা, যার দরুণ রাজধানীর কাঁচা বাজারে দাম বেড়েছে সবজির। অন্যান্য জিনিসপত্রের দামও বাড়তে শুরু করেছে।

এআর