ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে দখলদার ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহনে নির্বাচনের দাবীতে ২০দলীয় জোটের ডাকে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি সফল করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেনঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের উন্মত্ততার কারণে নাগরিক সমাজ ও বাকস্বাধীনতাও হুমকির মুখে। মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারই হত্যা করেছে।

মাওলানা খান বলেন, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উৎখাত করে পদ্মাসেতুর নির্মাণ কাজ উদ্বোধনেও বলিদানের মত অনৈসলামিক রেওয়াজ চালু করে মানুষের ঈমান আকিদা ধ্বংস করবে।

তিনি আরো বলেন, ২০দলীয় জোটের শীর্ষ নেতৃত্ব থেকে মাঠপর্যায়ের তৃণমূল নেতৃত্বকে আতঙ্কে রাখতেই সরকার মিথ্যা মামলায় গ্রেফতার ও বাসাবাড়িতে বোমাহামলা চালাচ্ছে। এর মাধ্যমে সরকার জনতার আন্দোলনে তাদের নিজেদের আতঙ্ক আড়াল করতে চায়।

বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশের পোষাক শিল্পের উদ্যোক্তাদের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্ণিকাট বৈঠক করার পর সরকার এখন পোষাক শ্রমিকদেরও হয়রানী শুরু করেছে। রাজধানীর মীরপুর থেকে গার্মেন্টসকর্মী আমিনুল ইসলামকে আটক করে পল্লবী থানায় নেয়া হলেও এখন পর্যন্ত তাকে অজ্ঞাতস্থানে আটকে রাখা হয়েছে।

তিনি সরকার পতনের চূড়ান্ত মুহূর্তে রাষ্ট্রিয় সন্ত্রাসের বিরুদ্ধে ২০-দলীয় জোটের আহবানে চলমান অনির্দিষ্ট কালের অবরোধ ও আগামী দিনের হরতাল সহ যে কোন কঠোর কর্মসূচী আসলে তা সফল করতে আহ্বান জানান।

ইআর