সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান ও ছাতক উপজলা আমির মাওলানা জালাল উদ্দিনসহ চার নেতা-কর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জামায়াত। একই সাথে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদেরও মুক্তি দাবি করেছে দলটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, “সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করতে প্রতিদিনিই নেতা-কর্মীদের গ্রেফতার করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমাদ খানসহ ৪ নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
ডা. শফিক অভিযোগ করে বলেন, সরকার জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া একদলীয় শাসনকে দীর্ঘায়িত করতেই সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
তিনি জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে অবিলম্বে জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমির মাওলানা তোফায়েল আহমাদ খানসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিবৃতি/ জারিফ





