ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২৫ জুলাই) সকাল সোয়া ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

সারাদেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দু’দিনব্যাপী (শনি ও রোববার) এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, এ সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে ছাত্রলীগের নতুন কমিটি। সিন্ডিকেট দৌরাত্ম ঠেকিয়ে মেধাবী, দক্ষ ও যোগ্যদের নেতৃত্বে আনতে সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

এক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্বের বয়সের কোঠাও এক বছর বাড়ানো হতে পারে। ছাত্রলীগের নতুন কমিটি গঠনের এসব বিষয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

এমকে