শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় বাংলাদেশ দল পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ ১ ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে তাদের অভিনন্দন জানানো হয়।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ে আমরা সকলেই আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ দল জয়লাভ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা আশা করি বাংলাদেশ দল ভবিষ্যতেও জয়লাভ করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে।
আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফাল্য কামনা করি বলে তিনি জানান।
এসএইচ





