আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, বিএনপি এখন একটি পথভ্রষ্ট দল। তারা এই বলছে সরকার উৎখাত করবে, আবার বলছে দল গোঁছাবে, আবার বলছে অন্য কিছু করবে। আসলে তারা কী করবে তা তারা নিজেরাই জানে না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর  সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, বিএনপি এখন একটি পথভ্রষ্ট দল। তারা এই বলছে সরকার উৎখাত করবে, আবার বলছে দল গোঁছাবে, আবার বলছে অন্য কিছু করবে। আসলে তারা কী করবে তা তারা নিজেরাই জানে না।
রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপের সময় এখন নয়, ৫ বছর পর একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সংলাপ অনুষ্ঠিত হবে। বিএনপিকে সেখানে আসতে হলে জামায়াতে সঙ্গ ছাড়তে হবে, সহিংসতা বন্ধ করতে হবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সব দলকে আহ্বান করেছিল তাখন বিএনপি কোন কথা বলেনি। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত তারা কমিশন প্রসঙ্গে কোন মন্তব্যও করেননি। অথচ  নির্বাচনের কিছুদিন আগে থেকে তারা নির্বাচন কমিশনের সমালোচনা করা শুরু করল। আসলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন কমিশন সম্পর্কে বিদ্রুপ করছেন।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী সেলিম, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]