বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরীব ও দুস্থদের মাঝে প্রথম দিন খাবার বিতরণ করলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সর্বশেষ পুরান ঢাকার নর্থ সাউথ রোডে দুটি স্থানে খাবার বিতরণ শেষে তিনি গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগর টিএন্ডটি মাঠ থেকে খাবার বিতরণ শুরু করেন তিনি। ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, লালবাগ বালুর মাঠ, হাইকোর্ট মাজার, শান্তিনগর, মৌচাক, খিলগাওসহ মোট ২৬টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন খালেদা জিয়া।
খাবার বিতরণ কর্মসূচিতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপাসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম থান, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
অঙ্গসংগঠনের আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, আবু সাঈদ খান, ইশতিয়াক আজিজ উলফাত, এমএ মালেক, মনির খান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, শ্যামা ওবায়েদ, তকদির হোসেন জসিম, রফিকুল ইসলাম মাহতাব, হুমায়ুন ইসলাম খান, মীর সরফত আলী সপু, মনির হোসেন, রাজিব আহসান, আকরামুল হাসান, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ





