বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৪ টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে মিছিল হয়।
মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। উক্ত মিছিল ও সমাবেশে যুবলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের ৫১তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট।
এ বাজেটকে সামনে রেখে একটি কুচক্রী মহল মানুষের মনে নানা ধরণের ভ্রান্তধারণা সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু মনে রাখবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই উন্নয়নমুখী বাজেট নিয়ে যদি জামাত-বিএনপি ও কুচক্রী মহলের লোকেরা কোন ধরণের ষড়যন্ত্র করার চেষ্টা করে, অপপ্রচার করে তাহলে বাংলার যুবসমাজকে সঙ্গে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিস মিয়া শেখ সাগর, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আন্তর্জাতিক সম্পাদক মো. সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায় সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, গোলাম ফেরদৌস ইব্রাহিম, মো. আব্দুর রহমান জীবন, মো. আরিফুল ইসলাম, মো. বাবলুর রহমান বাবলু, আহতাসামুল হাসান ভূউয়িা রুমি, মো. মনিরুজ্জামান পিন্টু, কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. নাজমুল হুদা নাহিদ, প্রফেসর ড. মো. আরশেদ আলী আশিক, শাম্মি খান, অ্যাড. কাজী বসির আহমেদ, ইঞ্জি. মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, মানিক লাল ঘোষ, এবিএম আরিফ হোসেন, মো. ওলিদ হোসেন, ডা. মো. আওরঙ্গজেব আরু, অ্যাড. শেখ মো. তরিকুল ইসলাম, মো. আরিফুল ইসলাম উজ্জ্বলসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
এইচএন





